নিজস্ব প্রতিবেদক শিলচর ১৯ শে জুন — জনশিক্ষণ সংস্থা শিলচরের উদ্যোগে এবং শিলচরের অগ্রগণি সামাজিক সংগঠন স্বজনের ব্যবস্থাপনায় আজ শিলচর আশ্রম রোডের স্বজন সামাজিক সংগঠনের কার্যালয়ে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বজন সামাজিক সংগঠন জন্ম লগ্ন থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে, এবার ও সমাজের বেকার যুবক যুবতী দের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আজ এই প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করে। আজকের এই প্রশিক্ষণ কোর্স কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভার প্রাক্তন বিধায়ক নীহার রঞ্জন দাস। এছাড়া উপস্থিত ছিলেন স্বজন সামাজিক সংগঠনের সভাপতি মণিলাল দাস সহ এলাকার বিশিষ্ট জনেরা। এখানে উল্লেখ্য যে সংগঠনের সকল সদস্য এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সামাজিক