শীৰ্ষ খবৰ

শহর শিলচরের বিভিন্ন সমস্যাবলীর স্থায়ী সমাধানের উদ্দেশ্যে মানবাধিকার সহায়তা সংঘের স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি শিলচর ১৮ ই জুন — শহর শিলচরের জরাজীর্ণ রাস্তাঘাট , অপরাধ মূলক কার্যকলাপ, তীব্র যানজট সমস্যা নিরসনে ডিভাইডার বসানো,শহরে কমচলাচল  করা গলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সহ শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসাপাতালের চিকিৎসার মান উন্নত করার পদক্ষেপ নিতে স্মারকলিপিতে জোরালো দাবি তুলে ধরেন মানবাধিকার সহায়তা সংঘের কাছাড় জেলা কমিটির সদস্য বৃন্দ।

আজকের এই স্মারকলিপি প্রদান কর্মসূচীতে অংশ নেন মানবাধিকার সহায়তা সংঘের জাতীয় সাংগঠনিক সম্পাদক অজিত দাস এছাড়া আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাধিকার সহায়তা সংঘের কাছাড় জেলা কমিটির সভাপতি পার্থপ্রতিম ধর, সম্পাদক পিকলু দাস সাংস্কৃতিক সম্পাদক হারাধন দত্ত, সহ রাহুল ভট্টাচার্য, শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন  রাজ্য মিডিয়া ইনচার্জ পার্থপ্রতিম ধর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!