অসীম রায়ের প্রতিবেদন ২২ শে জুন শিলচর — লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত জগাই মথুরা উচচতর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে বিদ্যালয়ের অধ্যক্ষ তথা পতঞ্জলী যোগ পীঠ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যোগ শিক্ষক শিল্পজিত পালের নেতৃত্বে বিদ্যালয়ের আরেক জন যোগ শিক্ষক সৌরভ দাস যোগ এবং ব্যায়ামের উপকারিতা সম্পর্কে উপস্থিত সদস্যদের সামনে বিশদ ভাবে আলোচনা করেন তা ছাড়া সৌরভ দাস যোগ ব্যায়াম প্রদর্শন করেন। অধ্যক্ষ শিল্প জিত মহাশয় ও খুব সুন্দর ভাবে ব্যায়ামের উপকারিতা নিয়ে বক্তব্য পেশ করেন।