শীৰ্ষ খবৰ

মানবাধিকার সহায়তা সংঘের সংবর্ধনা, শ্রী ভূমি জেলার বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হলো

সংবর্ধনা সভা

নিজস্ব প্রতিনিধি শিলচর ৩০ শে জুন —- গত ২৮ শে জুন শ্রী ভূমি জেলার বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।  শুরুতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী মন্দির সঙ্গীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান উপস্থিত বিশিষ্ট জনেদের মুগ্ধ করে তুলে। এরপর শুরু হয় আলোচনা সভা।এই আলোচনা সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ভূমি জেলার বিশিষ্ট বিজেপি নেতা শ্রী মিশন রঞ্জন দাস, ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী ভূমি জেলার সভাপতি তাপস পুরকায়স্থ, শিলচরের আমন্ত্রিত বিজেপি নেতা শেখর রঞ্জন দাস, বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান দেব দূতের কর্ণধার রূপক দাস, শিশু বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন, ডাঃ শুভশ্রী দত্ত,সমাজ সেবিকা সুলেখা দত্ত চৌধুরী প্রমুখ। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শ্যামল প্রসাদ চৌধুরী, সম্পাদিকা টিঙকু রায়, এছাড়া উপস্থিত ছিলেন রঞ্জিত দেব, কৃষ্ণা ভট্টাচার্য, ইকবাল আহমেদ চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। সংস্থার এই সংবর্ধনা অনুষ্ঠানে উপযুক্ত ব্যক্তি বর্গ কে যথাযোগ্য সম্মান প্রদান করা হয়েছে বলে জানান বিশিষ্ট জনেরা।

আলোচনা সভায় প্রত্যেক বক্তা এই সংস্থার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তাদের অভিমত ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!