শীৰ্ষ খবৰ

শিলচর পৌর নিগম এলাকার শিলঙ পট্টি ফুটপাতের ঢাকনা বিহীন নালায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা

ঢাকনা বিহীন নালায় দূর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি শিলচর ৩ রা জুলাই —- ব্যস্ততম শিলচর পৌর নিগম এলাকার শিলঙ পট্টি ফুটপাতের ঢাকনা বিহীন নালায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন পথচারি গণ। আজ দুপুরের প্রচণ্ড গরমে যখন পথচারি গণ দিশেহারা হয়ে কেউ বা অটো চেপে বাড়ি ফিরছেন কেউ বা পায়ে হেঁটে ফুটপাতের দিকে এগোচ্ছেন শীতলতম স্থানে পৌঁছতে,ঠিক সেই সময় এক বৃদ্ধ দম্পতি শিলঙ পট্টির হিন্দি বিদ্যাপীঠ সংলগ্ন ঢাকনা বিহীন নালায় পড়ে যেতে চলেছিলেন  সেই সময় অন্যান্য পথচারি গণ বাধা দেন, না হলে বড়ো ধরনের দূর্ঘটনার শিকার হতেন ঐ বৃদ্ধ দম্পতি।

এখানে উল্লেখ্য যে শুধু শিলঙ পট্টিতে যে ঢাকনা বিহীন নালা আছে তা নয় ,শহরের অন্যান্য এলাকায় এই ধরণের অসংখ্য ঢাকনা বিহীন নালা চোখে পড়ে ।এইসব ঢাকনা বিহীন নালায় অনেক পথচারি  পূর্বে ও আহত হয়েছেন ,আর যেনো না হন তার জন্য স্থানীয় জনসাধারণ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!