শীৰ্ষ খবৰ

লক্ষ্মীপুরে NEET পরীক্ষার বিনামূল্যে কোচিং সেন্টারের আশ্বাস দিলেন মন্ত্রী কৌশিক রাই

বিনামূল্যে NEET পরীক্ষার কোচিং সেন্টারের আশ্বাস

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৪ ঠা সেপ্টেম্বর শিলচর — প্রত্যন্ত লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় থাকা অনেক মেধাবী ছাত্র ছাত্রী নানাবিধ কারণে ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন না। উন্নত মানের কোচিং সেন্টারে ভর্তি হতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন। NEET পরীক্ষায় বসতে হলে উপযুক্ত কোচিং সেন্টারের মাধ্যমে প্রস্তুতি নিতে হয়। কিন্তু এখানে নেই কোচিং সেন্টার।,দু দুবারের বিধায়ক,দু দুবারের মন্ত্রী দূরদর্শী নেতা মাননীয় কৌশিক রাই মহাশয়ের দৃষ্টি গোচরে এই বিষয়টি আসতেই তিনি ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করার কথা ঘোষণা করেন। তিনি বলেন আগামী বছর লক্ষ্মীপুর সম জেলা থেকে অনেক মেধাবী ছাত্র ছাত্রী NEET  পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন।

আজ মন্ত্রীর ব্যক্তিগত প্রঞ্জা যোজনার মাধ্যমে চারশত ছাত্র ছাত্রীদের মধ্যে ১৬০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে সাজেশন বুক বিতরণ করে মন্ত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আজকের এই মহতী উদ্যোগের অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রাই ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দিব্যজ্যোতি বাউরী, পয়লা পুল নেহেরু হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হীমানিশ পুরকায়স্থ, জেলা পরিষদ সদস্যা বিজয়াতা মাহাতো ও লক্ষ্মীপুর বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন কর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!