রাজনীতি

আবার ও রাজ্যসভার সাংসদ হতে চলেছেন সুস্মিতা দেব

সুস্মিতা দেবের সাংসদ হওয়া নিশ্চিত

বিশেষ রাজনৈতিক প্রতিবেদন ৭ ই জুলাই শিলচর —- গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ শব্দের বিশেষ তাৎপর্য আছে। সরকার গঠন করতে যেমন সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রয়োজন ঠিক তেমনি যে কোনো বিল পাশের ক্ষেত্রে ও সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রয়োজন। এই সংখ্যাগরিষ্ঠতার জন্য ঘোড়া কেনা বেচা নূতন নয়। যখন ই সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় তখনি ই নীতি আদর্শের কোনো বালাই থাকে না। যেনো তেনো প্রকারে সংখ্যাগরিষ্ঠতা চাই।  লোকসভায় ও সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নূন্যতম ২৬০ জন সদস্যের দরকার ঠিক তেমনি রাজ্যসভায় ও প্রয়োজনীয় সদস্যের প্রয়োজন, এমতাবস্থায় বর্তমান সরকার এক দেশ এক নির্বাচন ও মহিলা বিল পাস করতে সমর্থ নন,তাই সংখ্যা বৃদ্ধির জন্য তৎপর হয়ে উঠেছে। সম্প্রতি পশ্চিম বঙ্গের নির্বাচনে তৃণমূল দলের লজ্জাজনক হার , নূতন সরকারের বিভিন্ন পদক্ষেপ তৃণমূল দলের অস্তিত্ব মাটিতে মিশিয়ে দিয়েছে এমতাবস্থায় তৃণমূলের লোকসভা ও রাজ্যসভা সদস্যের পদত্যাগের হিড়িক পড়েছে। রাজ্যসভা থেকে তিন সদস্য পদত্যাগ করেছেন ফলে আগামী ২৪ শে জুলাই রাজ্যসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ সুত্র মারফৎ জানা গেছে এই তিন সদস্য কে পুনরায়  রাজ্যসভা সদস্য হিসেবে নির্বাচিত করে পাঠানো হবে তবে তৃণমূল হিসেবে নয় বিজেপি দলের হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে পরিচিতি লাভ করবেন। যদি ও আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু ঘোষনা করা হয় নি তথাপি এটা যে হবে তা রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!